২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তাজউদ্দীন মেডিকেলে ডেঙ্গু রোগী ৩৯, বাড়ছে ডায়রিয়া রোগী

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 03:27 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, বুধবার বেলা ২টা পর্যন্ত গত তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ১৬০ জন রোগী ভর্তি করা হয়েছে। এ সংখ্যা দৈনিকই বাড়ছে।

“এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪ জনসহ গত দুই দিনে ৩৯ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানুয়ারি থেকে বুধবার দুপুর পর্যন্ত ১১৩ জনের ডেঙ্গু রোগ শানাক্ত করে চিকিৎসা দেওয়া হয়েছে এ হাসপাতাল থেকে।”

হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. শাহীন সাংবাদিকদের বলেন, “আক্রান্ত এলাকায় চিকিৎসক দল পাঠিয়ে ডায়রিয়ার কারণ পরীক্ষা করে দেখা হবে। আর ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক সভা করা হবে।”

এদিকে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিছানা সংকট দেখা দিয়েছে হাসপাতালটিতে। মেঝেতে ও বান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে অনেককে।

হাসপাতালের লোকজন অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন বলে তারা জানিয়েছেন।