২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে কমিউটার ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নয়নীবুরুজ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 12:19 AM

Updated : 18 Aug 2022, 05:35 PM

পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল জোব্বার বলেন, নিহতরা হলেন সদরের মাগুড়া ইউনিয়নের বারপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঁচমাহিনা গ্রামের বাসিন্দা হামিদুর রহমান (৫২) এবং তেলিপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪৫)।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানশিক্ষক হামিদুর রহমান প্রতিবেশী কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঝলই বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

“নয়নীবুরুজ রেলস্টেশনের দক্ষিণ গেট পার হওয়ার সময় পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটার ট্রেনটি তাদের ধাক্কা দেয়।”

এসআই জোব্বার বলেন, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা সিরাজুল ইসলাম মারা যান। প্রধানশিক্ষক হামিদুর রহমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।