টঙ্গীতে বাড়ি থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
গাঝীপুরের টঙ্গীতে নিজ বাড়ি থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সাড়ে ৯টার দিকে গাজীপুরা কাজীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টঙ্গী পূর্ব থানার এসআই মো. আব্দুস সালাম জানান।
নিহত তউসিফুল ইসলাম মুন্না (১৫) ওই এলাকার মো. মিজানুর রহমানের বড় ছেলে এবং রাজধানীর উত্তরা শাহীন ক্যাডেট একাডেমি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
এসআই বলেন, মুন্না উত্তরায় একটি মেসে থেকে লেখাপড়া করতো। রোববার সে টঙ্গীর বাসায় বেড়াতে আসেন। সকালে তার বাবা অফিসের চলে যান। এর কিছুক্ষণ পর মুন্নাকে বাসায় রেখে তার মা ছোট ভাইকে স্কুলে দিতে যান।
পরে মুন্নার মা ফিরে এসে ঘরের ভেতরে ছেলের লাশ দেখে প্রতিবেশী ও থানায় খবর দেন বলে জানান তিনি।
এসআই বলেন, “নিহতের পেটে বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
