২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মেয়েকে ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2019, 03:26 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

বুধবার সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. আইনাল মিয়া (৩৯) শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর তালতলা এলাকায় তিন মেয়েকে নিয়ে থাকতেন আইনাল মিয়া। ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে আইনাল তার বড় মেয়েকে ধর্ষণ করেন। দিনের পর দিন ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশী রেখা বেগম বাদী হয়ে আইনাল মিয়াকে আসামি করে ২০১৫ সালের ৩১ অগাস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে টঙ্গী থানায় মামলা করেন। পরে আইনালকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২৭ ডিসেম্বর আইনালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।