রংপুরে বাস-পিকআপ সংঘর্ষ নিহত এক
রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের যাত্রী হাসেন আলী নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও সহকারী আহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে আকুরপাকি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছেন আলী পর্ববৈরাগীগঞ্জে এলাকার দিনমজুর আবেদ আলীর ছেলে।
এতে পিকআপ উলটে গিয়ে রাস্তার পাশে খাদে পরে গিয়ে পিকআপের পিছনে থাকা যাত্রী হাছেন আলীর মৃত্যু হয়। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পিকআপের চালক ও সহকারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘনাকবলিত বাস ও পিকআপ আটক করেছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাস ও পিকআপ আটক করা হয়েছে।
