আশুলিয়ায় ট্রাকচাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
ঢাকার আশুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় এক পরিচ্ছন্নতাকর্মী ট্রাকচাপায় নিহত হয়েছেন।
আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, শনিবার সকালে টঙ্গাবাড়ি এলাকায় টঙ্গী-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসআই রহমান বলেন, নয়ন সকালে টঙ্গাবাড়ি এলাকায় কাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
