বগুড়ায় পৃথক সড়কে নিহত ৩
বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী আর বাসের সঙ্গে সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার সকালে শহরতলির বুজরুক বাড়িয়া ও দুঁপচাচিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার দিঘলকান্দি এলাকার আল আমিন (২৮), বিপ্লব হোসেন (৩০) ও জেলার কাহালু উপজেলার বুড়ইল এলাকার আমিনুল ইসলামের ছেলে হাসান আলী (২২)।
পুলিশ জানায়, বুজরুক বাড়িয়া এলাকায় একটি বিকল ট্রাকের পেছনে দাঁড়িয়ে আল আমিন ও বিপ্লব ট্রাক মেরামত করা দেখছিলেন। এ সময় পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন। আর হাসান আলী নিহত হন দুঁপচাচিয়া এলাকায় অটোরিকশা ও বাসের সংঘর্ষে।
