২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বজ্রপাতে ছাত্রসহ ২ জন নিহত

রাজশাহীতে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2019, 10:09 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

বুধবার বিকালে দুর্গাপুর উপজেলায় স্কুলছাত্র ও পবায় এক যুবক নিহত হন।

নিহতরা হলেন দুর্গাপুরের যুগীশো গ্রামের আব্দুল আলিমের ছেলে সাগর আহাম্মেদ (১৫) ও পাবার শিয়ালবেড়া গ্রামের আব্দুল বারীর ছেলে সেলিম হোসেন (২২)। সগর অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

আহত মোস্তফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগরের চাচাত ভাই রাব্বানী জানান, বিকাল ৫টার দিকে আকাশে মেঘ দেখে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন সাগর। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিহত সেলিমের চাচা তোফাজ্জেল জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে সেলিম ও মোস্তফা অবস্থান করছিল। এ সময় বজ্রপাতে তারা দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেলিমকে মৃত ঘোষণা করেন।