২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে নদীতে নবজাতকের লাশ

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2019, 10:33 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আইনগঞ্জ শান্তিপাড়া এলাকায় লাশটি পাওয় যায় বলে পুলিশ জানিয়েছে।

ধামরাই থানার এসআই আব্দুল লতিফ জানান, বিকালে স্থানীয়রা শান্তিপাড়া এলাকায় বংশী নদীর কূলের কাচে এক নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

তবে কে বা কারা ওই ছেলে নবজাতকের লাশটি ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই লতিফ জানান।