মাগুরায় ট্রাকের ধাক্কায় অটো উল্টে একজন নিহত
মাগুরায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে একজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই সাফুর আহম্মেদ জানান, শুক্রবার দুপুরে ওয়াপদা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাপস রায় (৪৫) ফরিদপুরের ঘোষপুর গ্রামের চান্দু রায়ের ছেলে।
এসআই সাফুর বলেন, বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশা উল্টে তাপস ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া এ দুর্ঘটনায় তার স্ত্রী উর্মিলা রায়সহ (৩৫) পাঁচজন আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
