২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2019, 05:35 PM

Updated : 08 Apr 2022, 04:20 PM

জেলার ডাসার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের চালক আবু বকর (৪০) ও তার সহকারী মাসুম হাওলাদার (৪২)। তাদের বাড়ি সদর উপজেলায়। দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা বরিশালগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্স হয়। এতে ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।

এসআই দেলোয়ার বলেন, “দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ছাড়াও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”