কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
কিশোরগঞ্জে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
এর ফলে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হয়।
এর ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে এবং কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এ সময় পাশের স্টেশনগুলোতে ভৈরব ও ময়মনসিংহগামী বিভিন্ন ট্রেন আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন আসার পর ইঞ্জিনটি উদ্ধারের কাজ শুরু হবে বলে স্টেশন মাস্টার জানান।
