২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সরকারি চিকিৎসকদের বাসার সামনে থেকে ফেনসিডিলসহ আটক ২

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বাসভবনের সামনে থেকে ১২০০ বোতল ফেনসিডিলসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র‌্যাব।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 06:04 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

র‌্যাব ৬-এর সাতক্ষীরা ক্যাম্পের এএসপি বজলুর রশীদ জানান, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে মামুন ইসলাম (১৮) ও একই জেলার বেনাপোল থানার কভারবেড় গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে তৌহিদুল ইসলাম (২৩)।

র‌্যাব কর্মকর্তা বজলুর রশীদ আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, “ফেনসিডিলগুলো তারা ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসকদের সরকারি বাসভবনের সামনে অভিযান চালানো হয়।

“সেখানে একটি পাজেরো গাড়ি থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি এক হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে।”