২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে নদীতে ডুবে কিশোরী নিহত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদীতে ডুবে এক কিশোরী নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 08:29 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

নিহত বৃষ্টি আক্তার (১২) উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভাবানীপুর তেতুলতলা গ্রামের হারুন অর রশীদের মেয়ে।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, বৃষ্টি শুক্রবার দুপুরে দুই বছরের ছোট ভাইকে কোলে নিয়ে বাড়ির পাশে ঝিনাই নদীর চর পার হচ্ছিল। হাঁটু পানির চরে হঠাৎ গর্তের পানিতে ডুবে যায় সে।

স্থানীয় লোকজন তার ভাইকে জীবিত উদ্ধার করতে পারলেও বৃষ্টি নিখোঁজ হয়। পরে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বিকাল সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করে বলে তিনি জানান।