২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 07:18 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় তাদের থানায় সুমন (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেছেন ওই নারী।

৩০ বছরের ওই নারীর বাড়ি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে। তিনি সুমনের ঠিকানা বলতে পারেননি। তার কাছে সুমনের কোনো ছবিও নেই।

ওসি রাশেদুজ্জামান বলেন, “ওই নারী বৃহস্পতিবার সুমনের সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যান। সন্ধ্যার দিকে ইটখলাটির কাছে মোটরসাইকেল থামান সুমন। সেখানে সুমনকে আটকে রেখে ওই দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেন।

“পরে সুমনসহ নারীকে ছেড়ে দিলে সুমনও পালিয়ে যান। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই গণধর্ষণের ঘটনায় সুমনও জড়িত।”

ওই নারী সেখান থেকে রিকশায় করে থানায় এসে মামলা করেন জানিয়ে ওসি রাশেদুজ্জামান বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আসামি ধরতে অভিযানে নেমেছে।