২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ঠাকুরগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি মাদক ব্যবসায়ী বলে বিজিবির ভাষ্য।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2019, 01:54 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদ উজ জামান জানান, বুধবার রাত ২টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু বাজারের পাশে গোলাগুলির এ ঘটনরা ঘটে।

নিহত মনিরুল ইসলাম বাবুল (৩৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মাইদুল ইসলামের ছেলে।

বিজিবি কর্মকর্তা নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাতে ফকিরগঞ্জ এলাকা থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ বাবুলকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনেক তথ্য দেন।

“তাকে নিয়ে অভিযান চালানো হলে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ করে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মারা যান মাদক ব্যবসায়ী বাবুল।”

ঘটনাস্থল থেকে ৭৫ বেতল ফেন্সিডিল, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা নাহিদ। পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।