২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কার উল্টে চালকসহ ব্যাংক কর্মকর্তা নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2019, 01:43 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অগ্রণী ব্যাংকের ঢাকার ট্রেনিং ইনস্টিটিউটের এজিএম ইমারত হোসেন (৪২) ও চালক রুবেল (৪৫)।

ইমারত হোসেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। আর রুবেল ফরিদপুর সদর উপজেলার জালাল মোল্লার ছেলে।

ওসি কাদের বলেন, ব্যাংক কর্মকর্তা ইমারত বেলকুচির শ্বশুরবাড়ি থেকে প্রাইভেট কারে করে গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা ইমারত হোসেন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান চালক রুবেল।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি কাদের।