২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ এক নারী ও ছেলেকে আটক করেছে র‌্যাব।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 04:15 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার গভীর রাতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী থেকে তাদের আটকের খবর জানানো হয়।

আটকরা হলেন- উপজেলার চম্পকনগরের পেটুয়াজুরীর মো. কালা মিয়ার স্ত্রী নারগিছ বেগম (৩৫) ও তার ১৫ বছরের ছেলে। (কিশোর বলে নাম প্রকাশ করা হলো না।)

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,“গোপনে খবর পেয়ে পেটুয়াজুরী এলাকার কালা মিয়ার বাড়িতে র‌্যাব অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবা, ১৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ তাদের আটক করে।”

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।