২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৫ লাখ জাল ডলারসহ বিদেশি আটক

গাজীপুরের মাস্টারবাড়ি এলাকা থেকে ২৫ লাখ জাল ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 06:05 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার আব্দুলাহ আল মামুন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মোস্তফা আলী ওরফে জজ মাশাও (৪০) নামে এই বিদেশিকে আটক করেন তারা।

বাংলাদেশি এক ব্যাংকারের সঙ্গে চুক্তিমোতাবেক মাশা এই নকল ডলার নিয়ে বাংলাদেশে আসেন।

র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, “প্রায় এক মাস আগে স্থানীয় এক ব্যাংকারের সঙ্গে মাশাওর ফেসবুকে পরিচয় হয়। তাদের মধ্যে চুক্তিমোতাবেক ওই ব্যাংকারকে ২৫ লাখ ডলার সরবরাহ করতে চেয়েছিলেন মাশাও।

“এই ডলার দিয়ে টাকা নেওয়ার জন্য মাস্টারবাড়ি এলাকায় অবস্থান করছিলেন মাশাও। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মাশাওকে ধরে ফেলে। এছাড়া তার কাছ থেকে জাল ডলার তৈরির সামগ্রীও জব্দ করা হয়।”

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।