২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে চালের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা খাদ্য গুদাম থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 05:06 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

কুশমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক জানান, সোমবার বেলা ১১ টার দিকে কুশমাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, “উপজেলা খাদ্য গুদাম থেকে ভিজিএফের ৫৪০ বস্তা চাউল নিয়ে ট্রাকটি কুশমাইল ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পুকুরে পড়ে যায়।”

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার বলেন, পুকুর থেকে চাউল উদ্ধার করা হচ্ছে। দুইশ বস্তার মত চাল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।