রাজশাহীতে দোকানে ‘চুরির পর আগুন’
রাজশাহীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির পর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
নগরের মিয়াপাড়া এলাকায় ‘পর্দা গ্যালারি’ নামের ওই দোকানে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান।
ওসি বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
“পরে তদন্ত করতে গিয়ে দোকানের পিছনের ভেন্টিলেটর ভাঙ্গা অবস্থায় দেখা যায়। সেখান দিয়ে দুর্বত্তরা দোকানে প্রবেশ করে মামলামাল চুরির পর পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
পর্দা গ্যালারি মালিক এফাজুর রহমানের দাবি, তার দোকান থেকে নগদ দশ লাখ টাকা ও পাঁচটি সিসি ক্যামেরা চুরি এবং আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
