ধানের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
ধানের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এক ঘণ্টা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃষক সমিতির জেলা সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে কৃষকরাই অর্থনীতির চাকা সচল রেখেছে। অথচ সেই কৃষকরাই এখন অবহেলিত। ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা লোকসান গুনছেন।
কৃষককে ধানের নায্যমূল্য দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
