২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2019, 03:11 PM

Updated : 18 Aug 2022, 05:18 PM

আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার তৈয়বপুর রাজপাট এলাকায় এ ঘটনা ঘটে।

হিমেল মল্ডল নামে ২২ বছর বয়সী ওই যুবক আশুলিয়ার দিয়াখালী গ্রামের ফজল মণ্ডলের ছেলে।

ঘটনার পর থেকে হিমেল পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।  

অষ্টম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীর পরিবার জানায়, হিমেল দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে মেয়েটিক উত্যক্ত করে আসছিল।

মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে দিয়াখালী ব্রিজের উপর থেকে হিমেল ও তার তিন সহযোগী মেয়েটিকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে সেখনে ধর্ষণের চেষ্টা করা হয়।

এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

এসআই জানান, এ ঘটনায় রাতেই থানায় অভিযোগ করা হয়।হিমেলকে আটকের চেষ্টা চলছে।