গাজীপুরে বাস চাপায় বেকারি পণ্য বিক্রেতা নিহত
গাজীপুরের সদর উপজেলায় বাস চাপায় এক বেকারি পণ্য বিক্রেতা নিহত হয়েছেন।
উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকাল সাড়ে ১০টায় দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই চাঁনমিয়া জানান।
নিহত আনোয়ার হোসেন (৩২) ভবানীপুর মাইজপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি স্থানীয় ‘দয়াল বেকারির’ পণ্য বিক্রেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই দিয়ে বলেন,“আনোয়ার বেকারি থেকে ভ্যানগাড়িতে করে পণ্য নিয়ে বিক্রির জন্য যিাচ্ছিলেন।
“এ সময় ঢাকা থেকে শ্রীপুরের মাওনাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি মহাসড়কের পাশে রাখা লাকরির উপর পরে গুরুতর আহত হন। তাকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ চালকসহ বাসটি আটক করে বলে জানান এসআই।
