২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ বাড়িতে প্রবাসীকে হত্যা, স্ত্রী আটক

যশোরের বেনাপোলে বিদেশ ফেরত এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় তার স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2019, 02:34 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, বুধবার সকালে বেনাপোলের ধান্যখোলা গ্রামের নিজ বাড়ি থেকে জামাল হোসেনের (৩৬) লাশ তারা উদ্ধার করেন।

জামাল ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।

আটকরা হলেন- জামালের স্ত্রী আয়েশা খাতুন, শ্বশুর রিয়াজুল ইসলাম টুকু ও শাশুড়ি ফুলবুড়ি।

পরিদর্শক আলমগীর বলেন, মঙ্গলবার বেলা ২টার সময় মালায়েশিয়া থেকে বাড়ি ফেরেন জামাল। রাত ১টার দিকে তার বুকে ও পেটে ছুরি মেরে তাকে হত্যা করা হয়।

নিহতর বাবা হবিবার রহমান বলেন,“পনের বছর আগে একই গ্রামের রিয়াজুলের মেয়ে আয়েশার সঙ্গে তার ছেলের বিয়ে হয়। বিয়ের পর সে জামাল মালায়েশিয়ায় চলে যায়। এর মধ্যে আয়েশা পরকীয়ায় জড়িয়ে পড়ে।”

আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পরিদর্শক আলমগীর জানান।