২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ২০ গির্জায় নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০টি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 11:28 AM

Updated : 08 Apr 2022, 04:11 PM

উপজেলার জলিরপাড় ইউনিয়নের ওই ২০ গির্জায় রোববার সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান।

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় গির্জা, পাঁচ তারকা হোটেলসহ অন্তত আট জায়গায় একযোগে বোমা হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর বাংলাদেশেও চার্চগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়।

ওসি বলেন, মা দিবস, সেবিকা ও আহ্বান দিবস এবং আগামী ১৮ মে বুদ্ধপূর্ণিমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মা দিবস নিরাপদে কেটেছে। এখন বুদ্ধপূর্ণিমাকে ঘিরে নাশকতা এড়াতে তারা সকর্ত অবস্থানে রয়েছেন।

জলিরপাড় ইউনিয়নের ওই বিশ গির্জায় ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে বলে জানান ওসি।

মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জার ফাদার জেরম রিংকু গোমেজ বলেন, “গির্জায় নিরাপত্তা জোরদার করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সব ধর্মের মানুষ মিলেমিশে এদেশে নিরাপদে বসবাস করতে চাই। এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা।”