২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঢুকে পড়লো ট্রাক, গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার দুই মেয়ে আহত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 07:58 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

সোমবার সকালে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের গুরাতিপাড়া গ্রামের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান।

নিহত রোকেয়া বেগম (৪৬) ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী।

আহত লাভলী খাতুন (১৬) ও লতিফা বেগমকে (২৩) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “কুষ্টিয়া থেকে বুড়িমারীগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আধাপাকা বাড়ি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক গৃহবধূর মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকসহ চালক তার দুই সহকারীকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।