চাঁদপুরে আগুনে পুড়ল ৫ ঘর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পাঁচটি বসতঘর আগুনে পুড়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণ গ্রামের হাওলাদার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই হাওলাদার বাড়ির ফারুক, খোরশেদ আলম, সাখাওয়াত হোসেন, হারেছ ও নূরুল আলমের বসতঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুরুল বলেন, “ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
“সাখাওয়াতের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।”
