২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পিকআপ চাপায় নির্মাণ শ্রমিক নিহত

মানিকগঞ্জের সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 11:28 AM

Updated : 08 Apr 2022, 04:09 PM

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ডর অদূরে আকিজ ট্যোবাকো গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

নিহত সোহেল রানা (২০) জেলা সদরের জাগীর মেঘশিমুল গ্রামের আমেজ উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, আকিজ ট্যোবাকের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন সোহেল।

“এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ভ্যানটি করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।