২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কার চাপায় মা-মেয়ে নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাইভেট কারের নিচে চাপা পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 04:42 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের সামনে মাওয়া-কবুতরখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল এলাকার মিজান হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও মেয়ে সামিয়া বেগম (৩)।

ওসি মনির স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দ্রুতগতির একটি প্রাইভেট কার মা-মেয়েকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন। পারভীনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনায় বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাওয়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক হিলাল উদ্দিন।