২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৫মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 06:50 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান বলেন, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৫ মে (রোববার) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থগিত এ পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে জানানো হবে। এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে তিনি জানান।