শেরপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদার জানান, এ ঘটনায় উজ্জ্বল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রীর মা।
উজ্জ্বল উপজেলার শংকর ঘোষ গ্রামের নওশেদ আলীর ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ওই মাদ্রাসাছাত্রীর মা ও বাবা কাজের জন্য বাড়ি বাইরে ছিলেন। সেই সুযোগে তাকে একা পেয়ে উজ্জ্বল তাদের বাড়ি ঢুকে মুখ চেপে ধর্ষণ করেন।
ওসি রুহুল বলেন, ঘটনার পর উজ্জ্বল এলাকা ছেড়ে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। ছাত্রীকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
