রাজশাহীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, বুধবার দুপুরে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আসামি করে শিশুটির মা এই মামলা করেন।
ইদ্রিস উপজেলার জামিরা চকদুর্লভপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।
মামলায় অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে খেলাধুলা করে ফেরার পথে ইদ্রিস তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ইদ্রিস পালিয়ে যান।
ওসি মোস্তফা বলেন, ঘটনার পর থেকেই ইদ্রিসকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা যায়নি।
শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
