২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 02:18 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

নিহত দুলাল মিয়া (৬০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা এলাকার জবেদ আলীর ছেলে।

কোনাবাড়ী থানার এসআই মো. হেলাল উদ্দিন জানান, আমবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন দুলাল মিয়া। মঙ্গলবার ভোরে মার্কেটের টিনের চালের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে ঝোলানো লাশ দেখতে পায় এলাকাবাসী।

“এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সংসারে অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।