২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গরমে অসুস্থ হওয়ার পর বাবা-ছেলের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় তাপদাহে অসুস্থ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 05:48 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দেবাশীস বিশ্বাস বলেন, “তাপদাহ ও ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে অরুণ কুমার কুণ্ডু (৬৫) ও চন্দন কুমার (২৫) নামে এই বাবা-ছেলের একাধিকবার পাতলা পায়খানা হয়। সেই সঙ্গে হয় বমি।

“আমাদের হাসপাতালে ভর্তির পর অরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলে চন্দনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।”

অরুণ উপজেলার দরিয়াপুর গ্রামের ভুসিমাল কেনাবেচা করতেন।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, রোববার ভ্যাপসা গরসের মধ্যে সন্ধ্যায় অরুণ ও তার ছেলে চন্দন বনভোজনে খাওয়ার পর রাত ৯টার দিকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন।

“রাত সাড়ে ৯টা পর্যন্ত পাতলা পায়খানা ও বমি নিয়ন্ত্রণে না আসায় স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে অরুণ সেখানে মারা যান। চন্দনকে রাজশাহী নেওয়া হলে সেখানে চিসিৎসাধীন অবস্থায় চন্দনও মারা যান।”

আইনি প্রক্রিয়ায় লাশ দাহ করা হয়েছে বলে তিনি জানান।