২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 11:13 AM

Updated : 18 Aug 2022, 05:12 PM

নিহত ফারুক হোসেন (২২) জেলা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকীর ছেলে।

শনিবার ভোরে শহরের রেলবাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান বলেন, ভোরের দিকে রেলবাজার এলাকা দোকানে চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী ফারুককে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে বলে তিনি জানান।