ফেনীতে ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলি হোসেন (৪৫) ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব সাহেব নগর এলাকার ধনু মিয়ার ছেলে।
ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন-উর রশিদ জানান, “চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলি হোসেন নিহত হন। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
