২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অ্যাম্বুলেন্স-কভার্ডভ্যান সংর্ঘষে একজন নিহত

ফেনীর দাগনভূঞায় কভার্ডভ্যানের সঙ্গে সংর্ঘষে এক অ্যাম্বুলেন্স চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 10:26 AM

Updated : 08 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার মুক্তারবাড়ি দরজা সংলগ্ন কাশবন কমিউনিটি সেন্টার সামনের ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাগর (১৫) দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্দ্রপুর এলাকার বরইয়া গ্রামের মো. সুমনের ছেলে।

দাগনভূঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান বলেন, “নোয়াখালী থেকে চট্টগ্রামমুখী অ্যাম্বুলেন্সটির সঙ্গে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি আটক করতে পারলেও ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।