২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে নবম ওয়েজ বোর্ড চায় বিএফইউজে

আগামী ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট ঘোষণার দাবি জানিয়েছে  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 10:01 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

জাতীয় সংসদের চলতি অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন পাশ করার এবং বিভিন্ন গণমাধ্যমে গণহারে সাংবাদিক ছাঁটাই বন্ধেরও দাবি জানান তারা।

মঙ্গলবার বরিশাল সার্কিট হাউজে বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

এর আগে বিএফইউজে নেতারা বরিশাল সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন করেন এবং বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মহাসচিব শাবান মাহমুদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিনের সভাপতি আবু জাফর সূর্য, কার্যনির্বাহী সদস্য শেখ মামুন, খায়রুজ্জামান কামাল, শাহনেওয়াজ দুলাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

ঈদের আগে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ না করলে এবং গণমাধ্যমকর্মী আইন সংসদে পাশ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন সাংবাদিক নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ ও মহসীন কাজী।