২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে  চাঁদা দাবির অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে  থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2019, 05:48 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন নির্মাণকারী ঠিকাদারের সাইট  ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন রোববার এ জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার নির্মাণাধীন ড. ওয়াজেদ ইনিস্টিউট এর সাইট অফিসে গিয়ে সাইট ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইনের কাছে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করেন তুষার।

এর মধ্যে এক লাখ টাকা ওই  দিন সন্ধ্যায় এবং বাকি ১৩ লাখ টাকা পরবর্তীতে দিতে বলে। পরে প্রজেক্টের ইনচার্জ ইঞ্জিনিয়ার ইকবাল বাহারকে চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

টাকা না পেয়ে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে তুষার কাজ বন্ধ করে দেন বলে জিডিতে উল্লেখ কর হয়।
এ বিষয়ে জানতে মোশারফ হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তুষার আমার কাছে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওযায় সে হুমকি দিয়ে কাজ করে দেয়।”

পরে ভিসির নির্দেশে আবার কাজ শুরু হয় বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে তুষার বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জিডি করেছেন । ১৪ লাখ তো দূরের কথা ১৪ টাকাও আমি কারও কাছে চাঁদা চাইনি।”

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।