২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্পিনিং মিলের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর জরুন এলাকায় একটি স্পিনিং মিলের সুতার গুদামে আগুন লেগেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2019, 01:21 AM

Updated : 10 Oct 2022, 09:03 PM

শনিবার রাত ১১টার দিকে কেয়া স্পিনিং মিলের গুদামে আগুন লাগে। রাত সাড় ১২টার দিকেও সেখানে আগুন জ্বলছিল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পারিচালক মো. আক্তারুজ্জামান জানান, জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ বিভিন্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহতেরও খবর পাওয়া যায়নি।

এদিকে শনিবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় পৃথক এক অগ্নিকাণ্ডে ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে বলে কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানিয়েছেন।

স্থানীয় রমিজ উদ্দিন, সান্টু, আলমগীর, খোকন, মামুন, সাইফুল, আবুল কালাম ও আয়নালসহ ১০ জন মালিকের ১৫টি গুদাম ও গুদামে থাকা সব ঝুট ও মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।