২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৬৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ যুবককে আটক করেছে বিজিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 03:13 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে জাহিদ হাসানকে (২৫) তারা আটক করেন।

জাহিদ শার্শা উপজেলার শিবনাথপুর বারোপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ইমরান বলেন, “বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বহনকারী তিন চোরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ জাহিদকে আটক করা হয়।”

উদ্ধার করা ফেন্সিডিলসহ জাহিদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।