২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বজ্রপাতে নারী নিহত

পটুয়াখালীতে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 01:12 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

জেলার দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন জানান, চর হোসনাবাদ গ্রামে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত আন্তেসা বিবি (৫৫) ওই গ্রামের মজিবর রহমানের স্ত্রী।

ওসি জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তেসা বিবি সকালে মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।