গাজীপুরে আগুনে পুড়ল দোকানপাট
গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।
জেলার শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বেগমপুর বাজার এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে দুটি দোকান ও বাড়িটির তিনটি ঘর মালপত্রসহ পুড়ে গেছে বলে তিনি জানান।
