২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানি: বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত  

যৌন হয়রানির অভিযোগে থাকা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আক্কাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 11:10 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর উদ্দিন বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

এছাড়া এ ঘটনা তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন আব্দুর রহিম খানকে প্রধান করে চার সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।

Image
আক্কাস আলীর

আক্কাস আলীর

আক্কাস আলী বিশ্ববিদ্যালয়েল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) প্রধান  ও সহকারী অধ্যাপক।

ওই শিক্ষকের অধীনে থিসিস করতে থাকা ওই বিভাগের দুই ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এদিকে, রোববার সকাল ১০টা থেকে ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন।

বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌসী বলেন, “বিশ্ববিদ্যালয় ভরসার জায়গা। পিতা-মাতা আমাদের ভরসা করে এখানে পড়াতে পাঠিয়েছেন। শিক্ষকরা আমাদের কাছে পিতা-মাতার সমতুল্য। আমরা যদি এখানে এসে হয়রানির শিকার তা সবচেয়ে বেশি লজ্জা ও কলঙ্কজনক।

“আমাদের বড় দুই আপু শিক্ষকের যৌন হয়রানির শিকার হয়েছেন। তারা এ ব্যাপারে অভিযোগ করেছেন।”

আইন বিভাগের ১ম বর্ষের ছাত্রী তাম্মানা ও প্রীয়ন্তি বলেন, “কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আক্কাস আলী স্যার ঘৃন্য ও জঘন্য অপরাধ করেছেন। আমরা তার স্থায়ী বরখাস্ত চাই।

“তিনি যাতে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে না পারেন। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে না পারেন।”

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ৩য় বর্ষের ছাত্র রাফাজ সামনাম বলেন, “এসব জঞ্জাল সরিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে হবে। এখানে আমাদের বোনরা পড়াশোনা করতে আসেন। তাদের নিরাপত্তা দিতে হবে। এ আন্দোলনে আমাদের ৬টি দাবি আছে, তার সবগুলো পূরণ করতে হবে। যারা সার্টিফিকেট আটকে রেখে এ ধরনের জঘন্য ঘটনা ঘটায় তাদের প্রতিহত করতে হবে।”