২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডোবায় মিললো নিখোঁজ স্কুল ছাত্রের লাশ

ফেনীতে সাতদিন আগে নিখোঁজ অষ্টম শ্রেণির এক ছাত্রের গলাকাটা গলিত লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 01:04 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

রোববার ভোরে সদর উপজেলার তেমুহানী বাজার সংলগ্ন মাথিয়ারা জেলেপাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

নিহত আরাফাত হোসেন শুভ (১৩) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার সৌদি প্রবাসী ইমাম হোসেনের ছেলে এবং স্থানীয় মাদার কেয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আরাফাতের মামা জালাল আহমেদ বলেন, গত ৩১ মার্চ বিকালে আরাফাত বাড়ি থেকে সাইকেলে করে তেমুহানী এলাকায় যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।  

“সন্ধ্যা পর্যন্ত আরাফাত বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজখুজি করা হয়। এক পর্যায়ে তেমুহানী বাজারের একটি চা দোকানের সামনে আরাফাতের সাইকেল পড়ে থাকতে দেখা যায়।”

পরদিন সকালে তার বোন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানান জালাল।  

ওসিবলেন, অভিযোগ পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরাফাতের প্রকিবেশী এইচএসসি পরীক্ষার্থী  ইউসুফ আলী শাফাত ও মো. সিয়ামসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের একজন আরাফাতকে হত্যার কথা স্বীকার করে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ডোবা থেকে আরাফাতের গলাকাটা গলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তবে হত্যাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।