নওগাঁয় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌরাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন (৪০) ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।
ওসি তরিকুল বলেন, “নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ বছরের সাজা দিয়েছে আলাউদ্দিনকে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
“আলাউদ্দিন দীর্ঘদিন ধরে পুলিশে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
