২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 02:51 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

উপজেলার কয়া সীমান্ত এলাকার রামভদ্রপুর মাঠ থেকে শুক্রবার সকালে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয় বলে বিজিবির পাঁচবিবি উপজেলার কয়া ক্যাম্প কমান্ডার মোকলেছুর রহমান জানান।

তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

বিজিবি কর্মকর্তা মোকলেছুর বলেন, মাদক চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে আসছে খবর পেয়ে বিজিবি সদস্যরা রামভদ্রপুর মাঠে অবস্থান নেন।

“এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১ হাজার ১৬৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়; যেগুলোর বাজার আনুমানিক প্রায় চার লাখ ৬৭ হাজার টাকা।”