২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত

বরিশালে বাসচাপায় টেক্সটাইল কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 05:17 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

বৃহস্পতিবার সকালে শহরের রূপাতলী এলাকার এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি নূরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সোয়া ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় সোনারগাঁও টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী শাহ আলমকে চাপা দেয় ঢাকা থেকে বরগুনাগামী ঈগল পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি নূরুল বলেন, পরে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আর পটুয়াখালী থেকে বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কারখানাটি একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপক কামরুল আলম।