২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2019, 02:34 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন খন্দকার জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত রোকন মিয়া (২৫) ওই গ্রামের সাদত আলীর ছেলে।

তবে কী নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় রোকনের সঙ্গে এলাকার কয়েকজনের বাগবিতণ্ডা হয়। পরে তা নিয়ে সালিশ-বৈঠকও হয়। কিন্তু এতে কোনো সমাধান হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকালে হামলা করলে রোকন মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এসআই জাকির বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।